আফগানিস্তানে বিমান হামলা, নিহত ১৮ - The News Lion

আফগানিস্তানে বিমান হামলা, নিহত ১৮




আন্তর্জাতিক ডেস্ক : ফের বিমান হামলায় রক্তাক্ত আফগানিস্তান। আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ তালেবান যোদ্ধা। দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। 


 বার্তা সংস্থা জানায়, শনিবার এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, এ বিমান হামলা চালানো হয় নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায়।


 নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।  আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তবে বিমান হামলায় নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তালেবানের কাছ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.